Web Analytics

কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস সেনেগালের মরক্কোর বিপক্ষে ১-০ গোলের আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল জয় বহাল রেখেছে। প্রায় ১০ মাসের আইনি লড়াই শেষে ২০২৫ আসরের চ্যাম্পিয়ন হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পেল সেনেগাল। সেনেগাল ফুটবল ফেডারেশনের আপিল সর্বসম্মতভাবে মঞ্জুর করে সিএএস।

এই রায়ে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের আপিল বোর্ডের আগের সিদ্ধান্ত বাতিল হয়েছে এবং ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত পুনর্বহাল হয়েছে। গত মার্চে সিএএফ সেনেগালকে ৩-০ গোলে পরাজিত ঘোষণা করে মরক্কোকে চ্যাম্পিয়ন করেছিল। ১৮ জানুয়ারি রাবাতে ফাইনালের শেষদিকে মরক্কো পেনাল্টি পেলে সেনেগালের খেলোয়াড়েরা সাময়িকভাবে মাঠ ছাড়েন, পরে ফিরে খেলা চালিয়ে যান।

মরক্কোর ব্রাহিম দিয়াজ পেনাল্টি মিস করেন এবং অতিরিক্ত সময়ে পাপে গুয়েরের গোলে সেনেগাল জেতে। সিএএস বলেছে, খেলা পুনরায় শুরু বা পরিত্যক্ত ঘোষণার ক্ষমতা রেফারির ছিল; তিনি খেলা চালিয়ে যাওয়ায় ম্যাচটি পরিত্যক্ত হয়নি। তাই মাঠ ছাড়ার কারণে দলকে হারিয়ে দেওয়ার নিয়ম প্রযোজ্য নয়। তবে সেনেগালের খেলোয়াড় ও কোচের আগের শাস্তিমূলক ব্যবস্থা বহাল থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।