Web Analytics

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াতে অতিরিক্ত ৪০০০ মেরিন ও নৌ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা নিউজম্যাক্স চারজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে জানিয়েছে, এই সেনারা ইরানের বিরুদ্ধে অভিযানে নিয়োজিত মার্কিন বাহিনীকে শক্তিশালী করবে এবং এর সঙ্গে কয়েকটি যুদ্ধজাহাজও পাঠানো হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে বক্সার অ্যাম্বিবিয়াস রেডি গ্রুপ মোতায়েন করা হচ্ছে। এই যুদ্ধগোষ্ঠীতে রয়েছে অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং উভচর আক্রমণযান, যা স্থল অভিযানে ব্যবহারের জন্য প্রস্তুত।

আল জাজিরা সূত্রে প্রকাশিত এই তথ্য অনুযায়ী, সাম্প্রতিক আক্রমণ ও পাল্টা আক্রমণের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে তাদের সামরিক সক্ষমতা আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।