Web Analytics

সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বর্ডারগার্ড বাংলাদেশ মহাপরিচালক জেনারেল (অব.) আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৮ আগস্ট বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটরের স্বাক্ষরিত চিঠিতে ইন্টারপোলের প্রাসঙ্গিক বিধি অনুসারে রেড নোটিশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিটি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এবং পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। এতে অগ্রগতি জানানো এবং প্রয়োজন হলে ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে অবহিত করার অনুরোধ করা হয়।

আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড মামলায় পলাতক কোনো আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানোর এটি প্রথম উদ্যোগ। প্রসিকিউশন জানতে পেরেছে, আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে অবস্থান করছেন। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলে তারা আশা করছেন। পর্যায়ক্রমে বিদেশে থাকা মামলার অন্য আসামিদের ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।