Web Analytics

ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচন, যা আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি, সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং দুর্নীতির অভিযোগকে ঘিরে বাড়তে থাকা চাপ তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্লেষকদের মতে, এই নির্বাচন তার প্রায় চার দশকের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তিও ঘটাতে পারে।

ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতির মুখে পড়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে যুক্ত হতে রাজি করান, যার জেরে তেহরান ইসরাইল, উপসাগরীয় কয়েকটি রাষ্ট্র এবং হরমুজ প্রণালিতে জাহাজের ওপর পাল্টা হামলা চালায়। একই সময়ে, উত্তর সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িয়ে রয়েছে ইসরাইল, যেখানে যুক্তরাষ্ট্রের চাপ ও জনমতের ভারসাম্য রক্ষা করতে হচ্ছে নেতানিয়াহুকে।

এছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরাইলে হামলার আগে ও পরে সরকারের ব্যর্থতা তদন্তে স্বাধীন কমিশন না গঠায় তার সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষও বাড়ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।