Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের এসপি ও ওসিদের নিয়োগ আর লটারির মাধ্যমে হবে না। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিদপ্তরগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভবিষ্যতে এসব পদে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে।

মন্ত্রী জানান, নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসপি ও ওসিদের লটারির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বলেন, এভাবে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলে প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হয় না এবং প্রক্রিয়াটি স্বচ্ছও ছিল না। বড় জেলা ও ছোট জেলার কাজের ধরন আলাদা হওয়ায় অভিজ্ঞতা, দক্ষতা ও উপযুক্ততা বিবেচনা করা জরুরি, যা আগের প্রক্রিয়ায় অনুসরণ করা হয়নি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সরকারি নিয়োগ এভাবে হওয়া উচিত নয়। সংশ্লিষ্ট বিভাগ যাদের দক্ষ ও উপযুক্ত মনে করবে, তাদেরই নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পদায়ন করা হবে বলে বৈঠকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।