ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ মাহবুব আলম খানকে যোগদানের আগেই প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। সদর দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত আদেশে তাকে প্রত্যাহার করা হয় এবং ১০ মে’র মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালনরত মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে পদায়নের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তার অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
৭ মে তারিখে দুটি হত্যা মামলার আসামি থাকা সত্ত্বেও তাকে ফেনীর এসপি হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়, যেখানে নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।