Web Analytics

কুমিল্লার দাউদকান্দিতে ইসলামী ছাত্রশিবিরের নেতা জিসান প্রধান অপহৃত হননি, বরং স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। লাকসাম থেকে উদ্ধারের পর জিসান দাবি করেছিলেন যে তাকে গাড়িযোগে অপহরণ করা হয়েছিল। তবে বৃহস্পতিবার রাতে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত ঘটনার জেরে তিনি নিজেই আত্মগোপনে যান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২০ মে দাউদকান্দির ভাড়া বাসায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ করেন জিসান।

পুলিশ জানায়, ওই নারী অন্তঃস্বত্তা হয়ে পড়লে জিসান তাকে জোরপূর্বক গর্ভপাত করাতে বাধ্য করেন এবং হুমকি দেন। পরে বিয়ের দাবি জানালে জিসান ১২ জুন বিয়েতে সম্মতি দিলেও ১১ জুন রাতে আত্মগোপনে চলে যান। উদ্ধার হওয়ার পর ওই নারী দাউদকান্দি মডেল থানায় ধর্ষণ, ধর্ষণে সহায়তা ও ভ্রূণ নষ্টের অভিযোগে জিসানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, নিখোঁজ শিবির নেতাকে উদ্ধার করা হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।