Web Analytics

রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শিরোইল বাস টার্মিনাল এলাকায় সংঘর্ষ চলে, এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে তার অনুসারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করে কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আওয়ামী লীগ সরকারের পতনের পর পাখি দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউনিয়নে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়তে থাকে। বুধবার তার অনুসারীদের হাতে কয়েকজন শ্রমিক লাঞ্ছিত হওয়ার অভিযোগে ক্ষুব্ধ শ্রমিকরা কার্যালয়ে তালা ঝুলিয়ে নির্বাচনের দাবি তোলেন। বৃহস্পতিবার দুই পক্ষই অস্ত্রসজ্জিত হয়ে এলাকায় অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যকর ভূমিকা নেয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।