Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষকদের পাঠদানের মান, পেশাদারিত্ব ও একাডেমিক আচরণ মূল্যায়নের জন্য ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামে একটি ওয়েবসাইট চালু করেছে। বৃহস্পতিবার বিকেলে ডাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন এবং পাঠদান ও একাডেমিক কার্যক্রম নিয়ে মতামত জানাতে পারবেন।

ডাকসু নেতারা বলেন, শিক্ষক মূল্যায়নকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং শিক্ষার্থীদের মতামত কাজে লাগিয়ে শিক্ষার মান উন্নয়নই এ উদ্যোগের লক্ষ্য। কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া বলেন, ডাকসু নির্বাচনের ইশতেহারে এ ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি ছিল। বিশ্ববিদ্যালয়ের আইসিটি দপ্তর, উপাচার্য, উপ-উপাচার্য ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগের পরও কার্যকর অগ্রগতি না হওয়ায় ডাকসু নিজ উদ্যোগে ওয়েবসাইটটি চালু করেছে।

ওয়েবসাইটে প্রবেশে শিক্ষার্থীদের নিজস্ব একাডেমিক ই-মেইল ও পাঠানো যাচাইকরণ কোড ব্যবহার করতে হবে। তারা শুধু নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। উদ্বোধনের আগে দুই দিনের পরীক্ষামূলক কার্যক্রমে প্রায় সাত হাজার শিক্ষার্থী মূল্যায়ন করেছেন। আরও সাত দিন পরীক্ষামূলকভাবে কার্যক্রম চলবে। পরে তিন মাসের মূল্যায়ন ও মতামত বিশ্লেষণ করে সব বিভাগের শিক্ষক নিয়ে প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেবে ডাকসু।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।