Web Analytics

অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া এলাকায় ইউএনআরডব্লিউএ পরিচালিত একটি স্থাপনায় ইসরাইলি বাহিনী প্রবেশ করে সেখানে ইসরাইলের পতাকা উড়িয়েছে। ৭০ বছরের বেশি সময় ধরে চলা প্রশিক্ষণকেন্দ্রটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রটিতে প্রতি বছর অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকার ৩০০-এর বেশি ফিলিস্তিনিকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হতো।

ইউএনআরডব্লিউএ বলেছে, তাদের অনুমতি বা সম্মতি ছাড়াই ইসরাইলি বাহিনী স্থাপনাটিতে প্রবেশ করেছে। ইসরাইলের দাবি, সেখানে নতুন একটি শিক্ষাকেন্দ্র ও কমিউনিটি কমপ্লেক্স গড়ে তোলা হবে। ফিলিস্তিনিদের অভিযোগ, এটি তাদের বিরুদ্ধে ইসরাইলের বৃহত্তর অভিযানের অংশ।

অভিযানের প্রতিবাদে বিক্ষোভ হলে ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষের মধ্যে এক ফিলিস্তিনি কিশোর গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গত বছরের ফেব্রুয়ারিতেও ইসরাইলি সেনারা জোরপূর্বক কেন্দ্রটিতে প্রবেশ করে খালি করার নির্দেশ দিয়েছিল। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ইউএনআরডব্লিউএ বর্তমানে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, লেবানন ও সিরিয়ায় প্রায় ৬০ লাখ ফিলিস্তিনিকে সহায়তা দেয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।