Web Analytics

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপনে দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ কর্মসূচি পালনের কঠোর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন আয়োজনের কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. শামছুল আরিফ।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই সভায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনীর স্থাপনা, বিশ্ববিদ্যালয় এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত হয়।

বিদ্যালয়গুলোতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম এবং শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়ে আলোচনা সভা করতে হবে। দোয়া মাহফিল, হামদ-নাত, কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কুইজও আয়োজনের নির্দেশ রয়েছে। বাস্তবায়নে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। আগামী বুধবার, ২৬ আগস্ট সরকারি সাধারণ ছুটি থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।