Web Analytics

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পরিকল্পিত বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। পুলিশের সূত্র অনুযায়ী, শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামে তার পারিবারিক বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সূত্র বলছে, গুরুগ্রামের সেক্টর ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারে ধ্রুব রাঠির পরিবারের বাসা। শনিবার সকাল ৭টা ৪৮ মিনিটে দিল্লি পুলিশের সদস্যরা বাড়িটিতে প্রবেশ করেন এবং তার মা দরজা খুলে দেন। এর আগে শুক্রবার গভীর রাতে বাড়িটির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হয়েছিলেন বলে জানা গেছে।

সূত্রের দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির পরিকল্পিত বিক্ষোভে অংশ নিতে ধ্রুব রাঠি দিল্লিতে এসেছিলেন। শনিবার রাজধানীর যন্তর মন্তরে কর্মসূচিটি হওয়ার কথা ছিল। তবে ধ্রুব রাঠিকে আটকের বিষয়ে দিল্লি পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেছে কি না, তা জানা যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।