Web Analytics

ইতালিজুড়ে যুব ও কিশোর অপরাধ দমনে পরিচালিত বৃহৎ পুলিশি অভিযানে ৫৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার দেশটির গণমাধ্যম জানিয়েছে। ৪৪টি প্রদেশে একযোগে পরিচালিত এই অভিযানে আরও ৯৫৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৪৭ জন অপ্রাপ্তবয়স্ক। পুলিশ জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ৯৭৩টি প্রোফাইল শনাক্ত করেছে, যেখানে ঘৃণা, সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার উসকানি দেওয়া হচ্ছিল। দুটি অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

অভিযানের সময় প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যক্তির পরিচয় যাচাই করা হয়, যার মধ্যে ১৯ হাজারের বেশি অপ্রাপ্তবয়স্ক ছিল। মাদক কেনাবেচা ও রাতের বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়া হয়। পুলিশ ৭০০ কেজির বেশি মাদকদ্রব্য জব্দ করেছে, যার মধ্যে কোকেন, ক্যানাবিনয়েড, কেটামিন ও বিভিন্ন সিনথেটিক মাদক ছিল। ১,১৮২টি স্থাপনায় তল্লাশি চালানো হয়, যার মধ্যে ছিল আশ্রয়কেন্দ্র, গেমিং আর্কেড ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।

অভিযানে ৩ লাখ ৭ হাজার ইউরো নগদ অর্থ, ৪৯টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। পুলিশ ৫০৬টি প্রশাসনিক জরিমানা করেছে, যার বেশিরভাগই মাদক সেবন ও অপ্রাপ্তবয়স্কদের কাছে অ্যালকোহল বিক্রির অভিযোগে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।