Web Analytics

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক এজেএম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বেই পরিবেশ সংরক্ষণ ও কৃষির উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে বলে তিনি জানান। শুক্রবার দুপুরে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরের ফরিদপুর এলাকায় পৌঁছে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন এবং সেখানে দোয়া পাঠ করবেন। তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলে গাছের পরিমাণ তুলনামূলকভাবে কম, যেখানে প্রায় ৮ থেকে ৯ ভাগ এলাকাজুড়ে গাছ রয়েছে, অথচ ভারসাম্যপূর্ণ পরিবেশের জন্য কমপক্ষে ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন।

সবুজ বিপ্লবকে সফল করতে ধারাবাহিক কার্যক্রমের প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী জানান, আগামী ১৬ মার্চ কাহারোলে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই উদ্যোগের সূচনা করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।