Web Analytics

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সম্ভাব্য চুক্তির জন্য ইরান পাঁচটি শর্ত দিয়েছে বলে হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে এই সংঘাত চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবেই ইরান এই শর্তগুলো দিয়েছে বলে চ্যানেল ১২-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধ পুনরায় শুরু না হওয়ার নিশ্চয়তা, হরমুজ প্রণালীতে এমন একটি নতুন ব্যবস্থা যেখানে ওই জলপথ কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ, যুদ্ধজনিত ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ এবং ইরানবিরোধী সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তেহরানের মতে, ইরানের বিরুদ্ধে অপপ্রচারে জড়িত সাংবাদিক বা ব্যক্তিদের হস্তান্তর বা আইনি পদক্ষেপ নেওয়া উচিত।

এর আগে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এখন ইরান বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।