ঢাকাস্থ মার্কিন দূতাবাস বাংলাদেশি কিছু নির্দিষ্ট অনভিবাসী ভিসা আবেদনকারীর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় জানানো হয়, এসব আবেদনকারীকে এখন থেকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ রাখতে হবে। গত ৩০ মার্চ থেকে এই নিয়ম কার্যকর হয়েছে, যার লক্ষ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাই ও আবেদনকারীর পরিচয় নিশ্চিতকরণ প্রক্রিয়াকে আরও কার্যকর করা।
এই নির্দেশনা সব অনভিবাসী ভিসা আবেদনকারীর জন্য নয়। এটি এ-৩ ও সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং এইচ-৩ ভিসাধারীর ওপর নির্ভরশীল এইচ-৪ ভিসা আবেদনকারীদের জন্য বাধ্যতামূলক। একইভাবে কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১ ও আর-২ নির্ভরশীল, এস, টি ও ইউ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। দূতাবাস জানিয়েছে, আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাইয়ের মাধ্যমে পরিচয় ও যোগ্যতা মূল্যায়ন আরও সহজ হবে।
দূতাবাস আবেদনকারীদের অফিসিয়াল তথ্যসূত্র পর্যালোচনা করে নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে, যাতে ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে এবং জটিলতা এড়ানো যায়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।