Web Analytics

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে চিলাহাটিগামী নিলসাগর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর লাইনচ্যুত বগি উদ্ধার হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের ব্লক পয়েন্টসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বগিটি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হয়। মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রকিবুল হাসান জানান, ব্রডগেজ লাইনে চলাচল স্বাভাবিক হলেও ক্ষতিগ্রস্ত এক কিলোমিটার এলাকায় সতর্কতায় ট্রেন ১০ কিলোমিটার গতিতে চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।