Web Analytics

সুন্দরবনে সক্রিয় বনদস্যু দল দাদা ভাই বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের পর মুক্তিপণের দাবিতে জিম্মি পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও দোবেকী যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা সদস্যদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় বলে বাহিনীটি জানিয়েছে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে দস্যুরা জিম্মি জেলেদের ফেলে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। অভিযানে কোনো দস্যুকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড ফাঁকা কার্তুজ এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। উদ্ধার জেলেদের মধ্যে দুজন সাতক্ষীরার শ্যামনগরের এবং তিনজন খুলনার কয়রার বাসিন্দা। জব্দ অস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন। অভিযানটি অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন ও অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের অংশ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।