সন্ত্রাসবাদের অভিযোগে বাহরাইনের একটি আদালত সোমবার ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৫৭ জন শিয়া ধর্মীয় নেতা। ইরান-সংশ্লিষ্ট বিভিন্ন চক্রের বিরুদ্ধে কর্তৃপক্ষের চলমান অভিযানের মধ্যেই এই রায় দেওয়া হয়।
যুক্তরাজ্যভিত্তিক বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসি আদালতে উপস্থিত এক আইনজীবীর বরাত দিয়ে জানায়, আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিবেদনে আসামিদের পরিচয় বা আদালতের কার্যক্রমের অন্য কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
বাহরাইনের পাবলিক প্রসিকিউশন বলেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস বা আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘সন্ত্রাসী’ সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনার দায়ে আসামিদের দোষী সাব্যস্ত করা হয়েছে। কর্তৃপক্ষ যেসব গোষ্ঠীকে ইরান-সংশ্লিষ্ট বলে বর্ণনা করছে, তাদের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যেই এই রায় এসেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।