Web Analytics

অধিকৃত পশ্চিম তীরের আবু ফালাহ এলাকার কাছে শুক্রবার ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিদের সঙ্গে মার্কিন ফটোসাংবাদিক হেইডি লেভিন আহত হওয়ার পর কঠোর পদক্ষেপ নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দ্য ওয়াশিংটন পোস্টের ফটোসাংবাদিক লেভিনসহ দুজন এ হামলায় আহত হন।

মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুবিও বলেন, হামলার বিষয়ে তিনি তখনও আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিবেদন পাননি। তবে তিনি যে ছবিগুলো দেখেছেন, সেগুলো উদ্বেগজনক। রুবিও জানান, এসব সহিংসতার ছবি দেখে ট্রাম্প প্রশাসন খুবই উদ্বিগ্ন এবং পশ্চিম তীরে নতুন উত্তেজনা বা সংকট চায় না যুক্তরাষ্ট্র।

রুবিও বলেন, এ ধরনের সহিংসতা বন্ধে ইসরাইলকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ইসরাইলকে জানানো হবে। হামলার বর্ণনায় লেভিন বলেন, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট না থাকলে তিনি সম্ভবত বেঁচে থাকতেন না। তিনি জানান, হামলাকারীরা তাকে বারবার লাথি মারছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।