Web Analytics

বাগেরহাটের মোংলা বন্দরকে কেন্দ্র করে ১৪টি খাতে বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধানে চীনের চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সরকারের বিনিয়োগ উন্নয়ন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ। বৃহস্পতিবার মোংলা বন্দর সুবিধার সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই চুক্তি হয়।

চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন। অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা উপস্থিত ছিলেন। সিআরসিসির সহযোগী প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং চীনা পক্ষের হয়ে সই করেন। সম্ভাব্য প্রকল্পে সিআরসিসি ও সহযোগী প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীর ভূমিকা পালন করবে এবং ইনভেস্ট বাংলাদেশ সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে সহায়তা দেবে।

চিহ্নিত খাতগুলোর মধ্যে বাংলাদেশ-চীন মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল, বন্ডেড ওয়্যারহাউস, এক্সপ্রেসওয়ে, বর্জ্য থেকে বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, ই-বর্জ্য পুনর্ব্যবহার, বন্দর উন্নয়ন ও ফ্রেইট করিডর রয়েছে। বাস্তবায়ন পরবর্তী বিনিয়োগ সিদ্ধান্ত, সমীক্ষা, অর্থায়ন ও প্রয়োজনীয় অনুমোদনের ওপর নির্ভর করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।