Web Analytics

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশ নেতৃত্বের অভাবে অনেক পিছিয়ে গেছে। শুক্রবার রাতে লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভাটি লক্ষ্মীপুর শহরের পৌর সুপার মার্কেটে ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।

এ্যানি বলেন, স্বাধীনতার পর এত বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের বর্তমান অবস্থায় থাকার কথা ছিল না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতার কোনো অভাব নেই এবং তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তাঁর মতে, সরকারকে সহযোগিতা করা সবার নৈতিক দায়িত্ব।

মন্ত্রী বলেন, দেশের জন্য, জনগণের জন্য এবং বাংলাদেশের জন্য সচেতনভাবে ভাবতে হবে কীভাবে সরকার ও তারেক রহমানকে সহযোগিতা করা যায়। উন্নয়নের মাধ্যমে দেশের ভাবমূর্তি বাড়িয়ে স্থিতিশীল অবস্থায় নেওয়ার কথাও বলেন তিনি। ক্লাব সভাপতি মঈন উদ্দিন চৌধুরী কামরুর সভাপতিত্বে সভায় শিক্ষাবিদ ননী গোপাল, বাফুফের সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ক্রীড়া সংগঠক আবদুর রব শামীম ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।