Web Analytics

বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম ঘাতক মেজর (অব.) মোহাম্মদ মোজাফফর হোসেনকে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকার একটি ফ্ল্যাট থেকে গত বুধবার গভীর রাতে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফ্ল্যাটটি তার শ্বশুরের কাছ থেকে পাওয়া বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে মোজাফফরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্ত সূত্রে জানা গেছে, তিনি হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে গিয়ে ছদ্মনামে ব্যবসা করতেন এবং পরবর্তীতে দেশে ফিরে নির্বিঘ্নে বসবাস করছিলেন।

এই গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই এটিকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং দীর্ঘদিনের অমীমাংসিত অধ্যায়ের দায়মুক্তির সূচনা হিসেবে দেখছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।