Web Analytics

ক্রিস্টিয়ানো রোনালদো স্বীকার করেছেন যে তার ফুটবল ক্যারিয়ার শেষের পথে। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন। সম্প্রতি আল আহলির বিপক্ষে জয়ের ম্যাচে নিজের ক্যারিয়ারের ৯৭০তম গোল পূর্ণ করার পর তিনি জানান, প্রতিটি ম্যাচ উপভোগ করলেও বুঝতে পারছেন শেষ সময় আর দূরে নয়।

২০২৩ সালে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পরও এখনো লিগ শিরোপা জেতেননি রোনালদো। তবে এবার আল নাসর শীর্ষে রয়েছে আল হিলালের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে। তাই ক্যারিয়ারের শেষভাগে এসে একটি লিগ শিরোপা জেতাই তার সবচেয়ে বড় লক্ষ্য। তিনি স্পষ্ট করেছেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়ই এখন তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

ফুটবলপ্রেমীদের মধ্যে প্রশ্ন উঠেছে, ২০২৬ বিশ্বকাপই কি হবে রোনালদোর শেষ আসর? যদিও তিনি কিছু নিশ্চিত করেননি, জয়ের মধ্য দিয়েই ক্যারিয়ারের সমাপ্তি টানতে চান তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।