Web Analytics

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ভিডিও বার্তায় ‘আমার দেশ’ পত্রিকা প্রকাশ্যে ছিঁড়ে ফেলা এবং সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়ে আক্রমণাত্মক ও বিদ্বেষমূলক মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। রোববারের এক বিবৃতিতে ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন। শনিবার সন্ধ্যায় প্রকাশিত পত্রিকাটির একটি প্রতিবেদনের জবাবে রাশেদ খান ওই প্রতিক্রিয়া দেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ডিইউজে বলেছে, দায়িত্বশীল পদে থেকে সংবাদপত্র ছিঁড়ে ফেলার দৃশ্য ভিডিও করে প্রচার করা গণমাধ্যমের ওপর সরাসরি আক্রমণ এবং সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক নীতি অস্বীকারের শামিল। কোনো প্রতিবেদনে সংক্ষুব্ধ হলে প্রতিবাদ পাঠানো, প্রেস কাউন্সিলে যাওয়া বা আইনের আশ্রয় নেওয়ার সুযোগ ছিল বলেও সংগঠনটি উল্লেখ করে।

পুরোনো একটি খবরকে কেন্দ্র করে সম্পাদক মাহমুদুর রহমানকে আইনের আওতায় আনার জন্য আম-জনতা দলের সদস্যসচিব তারেক রহমানের দাবিকেও উসকানিমূলক ও সরাসরি হুমকির শামিল বলেছে ডিইউজে। নেতারা এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিক সমাজ গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করার কোনো অপচেষ্টা বরদাশত করবে না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।