Web Analytics

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল আসছে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে সরিয়ে নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। সাবেক স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিতকে যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার এবং মানবাধিকারকর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগের সম্ভাবনা রয়েছে।

সূত্র জানায়, ঘন ঘন পররাষ্ট্র সচিব পরিবর্তনে মন্ত্রণালয়ের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে কর্মকর্তারা মনে করছেন। আন্তর্জাতিক অঙ্গনে চ্যালেঞ্জিং সময়ের মধ্যে এমন পরিবর্তন নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। আসাদ আলম সিয়াম মাত্র এক বছর দায়িত্ব পালনের পরই সরিয়ে দেওয়া হচ্ছে, যদিও সচিবের মেয়াদ সাধারণত তিন বছর।

সিনিয়র কূটনীতিকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তারা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থিতিশীলতা ও নতুন সূচনার প্রত্যাশা পূরণ হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।