জামালপুরের বকশীগঞ্জে দাখিল পরীক্ষায় নকল করার সময় সিসি ক্যামেরায় ধরা পড়ে বৃষ্টি আক্তার নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রের ভেন্যু হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। কেন্দ্র সচিব রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিসি ক্যামেরায় নকলের দৃশ্য ধরা পড়লে উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনকে অবহিত করেন। পরে ইউএনও তাৎক্ষণিকভাবে কেন্দ্র সচিবকে ওই পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন এবং নির্দেশ অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থী আইরমারী দাখিল মাদরাসার ছাত্রী।
ইউএনও মুরাদ হোসেন জানান, কোনো পরীক্ষাকেন্দ্রে নকল করে পার পাওয়ার সুযোগ আর নেই, সিসি ক্যামেরার মাধ্যমে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।