Web Analytics

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং তাঁর বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় দেন। আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং ৫৬ বছর বয়সী ইউনুচ আলীকে ২০ টাকা জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের ছেলে বিল্লাল হোসেন তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ২০২৫ সালের ১৮ আগস্ট ইউনুচ আলী ও তাঁর ছেলে আল-আমিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। সাত কার্যদিবসে সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত এ দণ্ড দেন। রায়ের পর নিহত নায়েব আলীর পরিবার দ্রুত রায় কার্যকরের দাবি জানায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই আদালত রায় দিয়েছেন এবং রাষ্ট্রপক্ষ এতে সন্তুষ্ট।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।