Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে শনিবার বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুল কাইয়ুম চত্বরে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। মানববন্ধনে কুবিসাসের সদস্য, সহযোগী সদস্যসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর হুমকি। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও অভিযোগ করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা এসব হামলাকে বৈধতা দিচ্ছে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, হামলার শিকার সাংবাদিকদের পাশে দাঁড়াতে এবং অন্যায়কারীদের শাস্তি নিশ্চিত করতে।

কুবিসাস নেতারা সতর্ক করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে এবং প্রয়োজনে দেশের বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।