Web Analytics

হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাবেক আওয়ামীপন্থি প্রধান বিচারপতি খায়রুল হককে অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এই আদেশ দেন। এই মামলাটিতে জামিনের পর তার বিরুদ্ধে থাকা সব মামলাতেই জামিন হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।

আদালত একই সঙ্গে জানতে চেয়ে রুল জারি করেছেন, কেন খায়রুল হককে ওই মামলায় নিয়মিত জামিন দেওয়া হবে না। তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী ও মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, সব মামলায় জামিন হওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৫ সালের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা। ওই রাতেই যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়; এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।