Web Analytics

তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের নৈশভোজের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের শুভেচ্ছা বিনিময়ের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার টাইমস অব ইন্ডিয়া ভিডিওটি প্রকাশ করে, যেখানে দেখা যায় ম্যাক্রোঁ এমিনে এরদোয়ানের হাতে চুম্বন করতে চাইলে তিনি হাত সরিয়ে নেন। পরে দুজন স্বাভাবিকভাবে শুভেচ্ছা বিনিময় চালিয়ে যান। ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁও তখন পাশে ছিলেন।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। ইউরোপের নিরাপত্তা, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে ন্যাটো নেতাদের উচ্চপর্যায়ের আলোচনার আগে তারা প্রেসিডেন্ট প্রাসাদে সমবেত হয়েছিলেন।

ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ন্যাটো নেতাদের আনুষ্ঠানিক আলোচনার আগেই ঘটনাটি আলোচনায় আসে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।