Web Analytics

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যমতে, ইসরাইলি বিধিনিষেধ উপেক্ষা করে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রায় ৬৫ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার স্থানীয় সময় ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি পবিত্র এই স্থানে পৌঁছাতে শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই মসজিদের প্রাঙ্গণ ও আঙিনা পূর্ণ হয়ে যায়। কঠোর নিরাপত্তা ও নানা বাধা অতিক্রম করেও অনেকে সেখানে পৌঁছান।

গত তিন বছর ধরে পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আসছে ইসরাইল। ফলে অনেকেই সরাসরি মসজিদে প্রবেশ করতে পারছেন না। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম পবিত্র স্থানে প্রবেশাধিকার নিয়ে নতুন করে সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে।

বিধিনিষেধের মধ্যেও বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি জেরুজালেমে ধর্মীয় স্থানে প্রবেশাধিকার নিয়ে চলমান উত্তেজনাকে আবারও সামনে এনেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।