Web Analytics

এল সালভাদরের একটি আদালত মাদক ও অর্থ পাচার, বেআইনি কর্মকাণ্ড এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ‘এল গ্রেমিয়া’ অপরাধী চক্রের ২৮ সদস্যকে এক হাজার বছরের বেশি মেয়াদের কারাদণ্ড দিয়েছেন। দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ৩০ জুলাই জানায়, আগের দিন বুধবার এ রায় দেওয়া হয়েছে। বিচারক চক্রটির দুজন সদস্যকে প্রত্যেককে ১ হাজার ৪৮ বছরের কারাদণ্ড দেন।

প্রসিকিউটররা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় দণ্ডের বিষয়টি জানান। ডানপন্থি প্রেসিডেন্ট নাইব বুকেলে ২০২২ সাল থেকে অপরাধী চক্রের বিরুদ্ধে বড় অভিযান চালাচ্ছেন। এই অভিযানে এ পর্যন্ত ৯০ হাজারের বেশি সন্দেহভাজন গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেককে সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারে রাখা হয়েছে।

গত মার্চে বুকেলে-নিয়ন্ত্রিত কংগ্রেস সাংবিধানিক সংস্কার অনুমোদন করে আগের সর্বোচ্চ ৬০ বছরের সাজা বাতিল করে খুন, ধর্ষণ ও সন্ত্রাসবাদের মতো অপরাধে যাবজ্জীবনের বিধান কার্যকর করে। মানবাধিকার সংস্থাগুলো বিচার বিভাগের স্বাধীনতা না থাকার অভিযোগ তুলেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, দমনপীড়নের মধ্যে শত শত মানুষ হেফাজতে মারা গেছেন এবং হাজার হাজার মানুষ সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া আটক রয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।