Web Analytics

প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, সরকার দেশের প্রায় ২ কোটি প্রাথমিক শিক্ষার্থীকে পর্যায়ক্রমে উন্নতমানের মিড-ডে মিল বা টিফিন সরবরাহের পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, এই খাবারগুলো যাতে পুষ্টিগুণসম্পন্ন, মানসম্মত এবং দীর্ঘসময় সংরক্ষিত থাকে, সেজন্য আধুনিক প্রযুক্তিনির্ভর গবেষণায় গুরুত্ব দেওয়া হচ্ছে। শনিবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে বায়োটেড আয়োজিত ‘ফ্রম জিনোম টু বায়োইকোনমি: ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের বায়োটেকনোলজি সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর অন্যতম বড় প্রতিশ্রুতি হলো প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল নিশ্চিত করা। বর্তমানে টিফিন হিসেবে দেওয়া খাবার দ্রুত নষ্ট হয়ে যায়, তাই সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী খাবার তৈরিতে গবেষণা ও উন্নয়ন প্রয়োজন। তিনি আরও বলেন, পাঠ্যক্রম সংস্কার, শিল্প-শিক্ষা সমন্বয় এবং বায়োটেকনোলজির মাধ্যমে ভ্যাকসিন ও খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি উল্লেখ করেন, প্রবাসী গবেষকদের যৌথ গবেষণা ও স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে যুক্ত করলে ব্রেইন ড্রেন বন্ধ হয়ে ব্রেইন সার্কুলেশন গড়ে উঠবে, যা দেশের গবেষণা সক্ষমতা ও জনগণের ক্ষমতায়ন বাড়াবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।