Web Analytics

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি রোববার এক্সে দেওয়া বিবৃতিতে জানান, এএইচ-৬ মডেলের হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়।

বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন একটি এলাকায় বিধ্বস্ত হয়েছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি জোট।

এর আগে শনিবার হুথি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এক্সে দাবি করেন, নাজরানের কাছে তারা একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন। তার দাবি অনুযায়ী, হেলিকপ্টারটি সীমান্ত বরাবর হুথিদের অবস্থান লক্ষ্য করে শত্রুতামূলক কার্যক্রম চালাচ্ছিল। তবে সৌদি জোটের বিবৃতি ও হুথিদের দাবি একই হেলিকপ্টারকে ঘিরে কি না, তা এখনো স্পষ্ট নয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।