Web Analytics

বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রোববার ঢাকায় মন্ত্রণালয়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের অংশীদারিত্ব ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। শিবলি আলম বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীদের কিছু সমস্যার কথা উল্লেখ করেন, যার দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, যৌথ উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।