Web Analytics

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং সফররত সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের সম্মানে নৈশভোজ আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। বুধবার ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন প্রাইম মিনিস্টার্স হাউসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের স্পিকার ও সফরসঙ্গীদের স্বাগত জানিয়ে শাহবাজ শরিফ বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করেন। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ করা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শাহবাজ শরিফ বলেন, সফররত প্রতিনিধিদলের বিভিন্ন বৈঠক ও কার্যক্রম সংসদীয় ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনার ইঙ্গিত দেয়। তাঁর মতে, নিয়মিত সংসদীয় প্রতিনিধিদল বিনিময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সহযোগিতার শক্ত ভিত্তি তৈরি করতে পারে। দুই আইনসভার নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার এবং সংসদীয় কূটনীতিসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার সুযোগ বাড়বে বলেও তিনি উল্লেখ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।