Web Analytics

ইউক্রেনে বৃহস্পতিবার রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মধ্যাঞ্চলীয় ক্রিভি রিগ শহরের কাছে একটি গ্রামের বাড়িতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করলে চার প্রাপ্তবয়স্ক ও ৫ এবং ১২ বছর বয়সি দুই শিশু নিহত হয়। পূর্ব কিয়েভের একটি জেলায় হামলায় আরও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ক্রিভি রিহ শহরের প্রতিরক্ষা পরিষদ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় আরও আটজন আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা বাড়তে পারে। পূর্বাঞ্চলীয় পোলতাভা অঞ্চলে একটি গুদামে ড্রোন হামলায় একজন নিহত হন। পশ্চিমাঞ্চলীয় লভিভে অন্তত ১৫ জন আহত হয়েছেন। কিয়েভ সামরিক প্রশাসন রাজধানীতে একজন নিহত ও দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

মেয়র ভিতালি ক্লিটসকো বলেন, রাশিয়া ব্যালিস্টিক অস্ত্র দিয়ে রাজধানীতে হামলা করছে এবং বিভিন্ন জেলায় আগুন লেগেছে। তিনি স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানান। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বড় হামলার আশঙ্কায় সতর্ক করে কিয়েভের আকাশ প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র সরবরাহে মিত্রদের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।