Web Analytics

সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের হুথিদের হামলার পর নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত পাঁচ দিনে সৌদিগামী ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী আটকা পড়েছেন। বৃহস্পতিবার দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪২টি ছিল সরাসরি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের আটটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে। বাকি ৬১টি বাতিল ফ্লাইট ছিল ট্রানজিট ফ্লাইট, যা বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স পরিচালনা করত।

ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের আটটি, সালাম এয়ারের সাতটি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার তিনটি ফ্লাইট বাতিল হয়েছে। ইজিপ্ট এয়ারের একটি ট্রানজিট ফ্লাইটও বাতিল হয়েছে। বেবিচক জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অবস্থা চলবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।