Web Analytics

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) এই হামলার বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় আউটবোর্ড ইঞ্জিনযুক্ত নৌকাটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে অগ্নিগোলকে পরিণত হয়েছে।

লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানে মার্কিন সামরিক অভিযানের দায়িত্বে থাকা সাউথকম জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়। তাদের দাবি, নৌযানটি মাদক পাচারের রুটে চলাচল করছিল এবং পাচার কার্যক্রমে জড়িত ছিল। তবে নিহত চারজনকে ‘মাদক সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করার দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ানের আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের হামলায় এখন পর্যন্ত ১৭৫ জন নিহত হয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।