Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিরোধ সমাধানে সহায়তার প্রস্তাব দিয়েছেন। বুধবার পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রায় দেড় ঘণ্টার টেলিফোন আলাপে এই প্রস্তাব আসে বলে ট্রাম্প নিশ্চিত করেছেন।

ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিন সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন, তবে তিনি পুতিনকে বলেছেন আগে ইউক্রেন সংঘাত শেষ করতে হবে। ট্রাম্প আরও জানান, পুতিন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় যুক্ত হতে চান এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে পারেন।

ট্রাম্প এই ফোনালাপকে ‘খুবই ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন এবং বলেন, ইউক্রেন সংঘাতের সমাধান দ্রুতই আসতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।