চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর অটোচালক রুমন আলীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পিঠালীতলা-পুঠিমারী বিল এলাকার একটি আখ ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। ক্ষেতের কাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন কৃষক মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ২১ আগস্ট পাইলিং মোড় এলাকা থেকে অটোরিকশাসহ রুমন আলীকে অসীম ও তার সহযোগীরা অপহরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপহরণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর মূলহোতা অসীমসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহত রুমনের পরিবারের সদস্য ও স্বজনরা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।