Web Analytics

রাজধানীর ভাটারার নতুন বাজার ১০০ ফুট এলাকার একটি বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের শিশু হাফসা (৮) ও তার খালু আনোয়ার হোসেন শাহিন (২৫) মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে হাফসা এবং শুক্রবার সকালে শাহিনের মৃত্যু হয়। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

গত মঙ্গলবার, ২১ জুলাই ভোরে বিস্ফোরণে তিনজন গুরুতর দগ্ধ হন এবং স্বজনরা তাদের হাসপাতালে ভর্তি করেন। হাফসার শরীরের প্রায় ৪০ শতাংশ ও শাহিনের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। শাহিনের স্ত্রী ফাহিমা আক্তারের শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে; তিনি এখনও আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। শাহিন কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা এবং রাজধানীর একটি কাপড়ের দোকানে কাজ করতেন। প্রায় ছয় মাস আগে বিয়ে করে তিনি ওই ভাড়া বাসায় বসবাস শুরু করেছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।