Web Analytics

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই স্থাপনাটি মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো। এটিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা ইসলামের অন্যতম পবিত্র স্থানের পবিত্রতার ওপর অগ্রহণযোগ্য হামলা।

বাংলাদেশ সরকার সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো আগ্রাসনের কর্মকাণ্ড বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

এর আগে মদিনা শহরের তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানও। পাকিস্তান এ হামলাকে মারাত্মক উসকানি বলে অভিহিত করেছে। শুক্রবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা বেসামরিক অবকাঠামোয় হামলা বেপরোয়া কার্যকলাপ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।