Web Analytics

জ্বালানি সংকটের কারণে বৃহস্পতিবার সারাদেশে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে ১৭ হাজার মেগাওয়াট, কিন্তু উৎপাদনের সম্ভাবনা রয়েছে মাত্র ১৪ হাজার মেগাওয়াট।

উম্মে রেহানা জানান, দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যথেষ্ট হলেও পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। বুধবার ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ায় দুই হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি তৈরি হয় এবং দেশব্যাপী লোডশেডিং হয়। তিনি আরও জানান, জ্বালানি সংকট, তীব্র গরমে চাহিদা বৃদ্ধি, আদানির বিদ্যুৎ ইউনিটে কারিগরি সমস্যা এবং বাঁশখালির আইপিপি প্লান্টের একটি ইউনিটে জটিলতা এই সংকটের কারণ।

বিদ্যুৎ বিভাগ জানায়নি এই ঘাটতি বা লোডশেডিং কতদিন চলবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।