Web Analytics

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে তুরস্ক, মিসর ও পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠক আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফা একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং মধ্যস্থতাকারী দেশগুলো দ্রুত মুখোমুখি আলোচনার ব্যবস্থা করতে কাজ করছে।

এদিকে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতিও জোরদার করছে। এর আগে প্রায় ২,৫০০ সেনা নিয়ে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট পাঠানো হয় এবং সর্বশেষ আরও ১,৫০০ সেনা নিয়ে ৮২তম এয়ারবোর্ন ইউনিট মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে। ইরানি আলোচকরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সঙ্গে আলোচনায় অনাগ্রহ প্রকাশ করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে।

একই সঙ্গে কূটনৈতিক ও সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।