Web Analytics

ইরান যুদ্ধের সংবাদ পরিবেশনা নিয়ে মার্কিন গণমাধ্যমগুলোর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএনের মতো শীর্ষ সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগ তোলেন। ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক অভিযানে ইরান ‘পুরোপুরি বিধ্বস্ত’ হলেও সংবাদমাধ্যমগুলো এমনভাবে খবর দিচ্ছে যেন ইরান যুদ্ধে ভালো অবস্থানে রয়েছে।

নিউইয়র্ক টাইমসকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, তারা জেনেশুনে মিথ্যা তথ্য দিচ্ছে এবং তাদের ক্ষমা চাওয়া উচিত। তিনি প্রশ্ন তোলেন, “তাদের কি কোনো লজ্জা নেই? কোনো সৌজন্যবোধ নেই?” এর আগে ১৩ এপ্রিল ট্রাম্প সিএনএনের বিরুদ্ধে একটি ‘ভুয়া’ ইরানি বিবৃতি প্রচারের অভিযোগ তোলেন এবং তদন্তের হুঁশিয়ারি দেন। ট্রাম্প প্রশাসন কিছু সংবাদমাধ্যমের সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকিও দিয়েছে, তাদের আচরণকে ‘রাষ্ট্রদ্রোহী’ বলে অভিহিত করে।

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’র পর থেকে মার্কিন সংবাদমাধ্যমগুলো ট্রাম্পের যুদ্ধ কৌশল ও মানবিক ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন তুলছে, যা তার ক্ষোভের কারণ বলে মনে করা হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।