Web Analytics

পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তির প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইতালি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আন্দ্রে পিরলোকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইতালিয়ান সাংবাদিক মাত্তেও মোরেত্তোর তথ্য অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। পিরলো জেন্নারো গাত্তুসোর স্থলাভিষিক্ত হবেন।

ইতালির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি ও স্পেশাল অ্যাডভাইজর লিওনার্দো জানিয়েছেন, জাতীয় দলের কোচের জন্য প্রথমে আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, পরে প্রস্তাব দেওয়া হয় গার্দিওলাকে। ব্যক্তিগত ও পেশাদার কারণ দেখিয়ে দুজনই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপরই ইতালির নজর যায় ৪৭ বছর বয়সী সাবেক মিডফিল্ডার পিরলোর দিকে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের প্রো লিগের ইউনাইটেড এফসির দায়িত্বে থাকা পিরলোর সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির খবর রয়েছে। তার বার্ষিক বেতন প্রায় ১৫ লাখ ইউরো হতে পারে। ২০০৬ বিশ্বকাপজয়ী পিরলো জুভেন্টাসে কোপা ইতালিয়া জিতলেও ফাতিহ কারাগুমরুক ও সাম্পদোরিয়ায় প্রত্যাশিত সাফল্য পাননি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।