Web Analytics

ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর নিজেদের প্রতিরোধমূলক সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চুক্তির আওতায় ইরান ও ওমান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আদায়ের অনুমতি পাবে বলে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে।

আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ হলে তাদের সশস্ত্র বাহিনীও প্রতিরোধমূলক অভিযান বন্ধ করবে। তিনি আরও জানান, বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি আগামী দুই সপ্তাহের জন্য নিরাপদে চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে এ ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যথাযথ সমন্বয় এবং কারিগরি সীমাবদ্ধতা বিবেচনা করতে হবে।

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির প্রক্রিয়ার মধ্যে ইরানের এই ইতিবাচক সাড়া আঞ্চলিক উত্তেজনা সাময়িকভাবে প্রশমিত করতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।