Web Analytics

মঙ্গলবার দুপুরে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটি ভারতের আসামের বিভিন্ন এলাকা ছাড়াও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার ও সীমান্তবর্তী অঞ্চলে অনুভূত হয়। হঠাৎ কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনো বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনাটি বাংলাদেশ-ভারত সীমান্ত অঞ্চলের ভূমিকম্পপ্রবণতার বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।